মানুষের সঙ্গে শত্রুতা পোষণ করা, সুযোগ পেলে তার ক্ষতিসাধনের চেষ্টা করা জঘন্য অপরাধ। বিশেষ করে ঈমানদারদের সঙ্গে শত্রুতা পোষণ করা আত্মঘাতী। কারণ ঈমানদারের সঙ্গে শত্রুতা করা, তার ওপর আঘাত করার চেষ্টা করা মানুষকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে দেয়। হাদিস শরিফে ঈমানদারকে গালি দেওয়ার ব্যাপারে পর্যন্ত সতর্ক করা হয়েছে, যেটাকে সাধারণত খুব হালকা চোখে দেখা হয়।
সংবাদ: 3473885 প্রকাশের তারিখ : 2023/06/15